মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, আগামীকাল এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে গত রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
গত ২২ আগস্ট সংসদ সচিবালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে। এরপর থেকেই নির্বাচন কমিশন এ আসনের উপনির্বাচনের পরিকল্পনা গ্রহণ করে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর