• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ রাত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের ভেরসা নদীর বিটপাড়া ঘাটে একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার কৃষক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কৃষি কাজ ও গবাদি পশু পালনে বাধা সৃষ্টি হওয়ায় শুক্রবার দুপুরে ঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ডিমাগজ, ডাক্তারপাড়া, বৈরাগীগজ, চান্দিয়াগজ ও পুহাতুগজ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন। এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ইউপি সদস্য শামসুল হক সরকার, সাবেক ইউপি সদস্য জশিমউদ্দিন, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ফজলে করিম, স্বেচ্ছাসেবক দল নেতা হারু রশিদ এবং স্থানীয় কৃষক ফেরদৌস আহমেদ, দমিজ উদ্দিন ও আল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, বিটপাড়া ঘাট দিয়ে ভেরসা নদী পার হয়ে পাঁচ গ্রামের হাজার হাজার কৃষক নদীর ওপারে কৃষি কাজ করেন। সেখানে কয়েক হাজার হেক্টর জমিতে ধান, পাট, ভুট্টা, গম ও শাকসবজির আবাদ হয়। এছাড়া গবাদি পশুর জন্য ঘাস চাষ ও চারণভূমি হিসেবেও জমিগুলো ব্যবহৃত হয়। কিন্তু সেতু না থাকায় উৎপাদিত ফসল, বীজ ও সার আনা-নেওয়ায় মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। নদীর গভীরতা বেশি হওয়ায় জমি চাষাবাদের জন্য ট্রাক্টর নেওয়া সম্ভব হয় না, ফলে অনেক জমি আবাদহীন পড়ে থাকছে। এছাড়া বর্ষাকালে নদী পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে।

কৃষিজ উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি উল্লেখ করে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ভেরসা নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানান।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]