• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৩ দুপুর

ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল: প্রতীক নয়, জনগণের আস্থাই বড়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার(১১ সেপ্টেম্বর) বাদ জুমা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আমার স্কুল জামে মসজিদ মাঠে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণাকালে তিনি সরকারের এ সিদ্ধান্তের প্রশংসা করেন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে রাখার সিদ্ধান্ত একটি যুগোপযোগী পদক্ষেপ। এর ফলে স্থানীয় পর্যায়ে একজন প্রার্থীকে তার ব্যক্তিগত যোগ্যতা, সততা, জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন,আমি কোনো দল করি না। তবে দল থেকে একজনকে সমর্থন দেওয়া হবে। শেষ পর্যন্ত জনগণই তাদের পছন্দের ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। আমি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। আমি বিশ্বাস করি, ধামসোনা ইউনিয়নের মানুষ দল-মতের ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে নির্বাচিত করবেন।

ইসরাফিল হোসেন আরও বলেন, নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন,মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও নিরাপদ মডেল ইউনিয়ন গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। জনগণের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন বলেন, ধামসোনা ইউনিয়নে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিকদের সরকারি সেবা সহজলভ্য করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন,জনগণ আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে থাকলে আমি তাদের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। চেয়ারম্যান হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়; এটি জনগণের সেবা করার একটি সুযোগ। আমি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।

নির্বাচনী প্রচারণাকালে ইসরাফিল হোসেন স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও আসন্ন নির্বাচন নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, মুসল্লি ও ইসরাফিল হোসেনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]