ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে রাজবাড়ীর পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট ও রোভার স্কাউটের সদস্য, বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর