• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৩ দুপুর

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হার্ট অ্যাটাকে পর্যটকের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাকে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটক মারা গেছেন। তিনি মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়ার প্রফুল্ল রায়ের ছেলে এবং পেশায় একজন শিল্পী ছিলেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে ছয়জন পর্যটক নিয়ে ‘হৈমন্তী’ নামের একটি হাউসবোট টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয়। সারাদিন হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে পৌঁছান। পরে সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে যান। মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাট ফেরার পথে আশিষ কুমার রায় অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা তার মোবাইল থেকে স্বজনদের বিষয়টি জানান। পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৈমন্তী হাউসবোটের ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, সকালে ছয়জন পর্যটক তাহিরপুরের আনোয়ারপুর বাজার ঘাট থেকে নৌকায় ওঠেন। সারাদিন হাওর ভ্রমণের পর বিকেলে ট্যাকেরঘাট এলাকায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে সুস্থ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের বন্ধু রাজ শেখর বণিক জানান, বিকেলে সবাই শহীদ সিরাজ লেকের বিভিন্ন টিলায় ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে আশিষকে খুঁজে না পেয়ে তার ফোনে কল দেওয়া হয়। পরে তার ফোন থেকেই কল আসে এবং জানানো হয় যে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]