• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ দুপুর

সরকার বিরোধী মিছিলের অভিযোগে ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ মিছিল আয়োজন ও মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লক্ষিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রহমতুল্লাহ রতন (৪৮) মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রহমতুল্লাহ রতনের বিরুদ্ধে এলাকায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিভিন্ন সময়ে অবৈধ মিছিলের আয়োজন এবং ওইসব মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অভিযান ও মামলা হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে সরকারবিরোধী মিছিল, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ অভিযান পরিচালনা করছে।

এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে মিছিল ও সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হলে তা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে আসছে।

পুলিশ জানান, রাজনৈতিক পরিচয় নয়। অভিযোগ ও মামলার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয় আদালতে বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃত রহমতুল্লাহ রতনকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]