ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকারের তনয়া প্রয়াত শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে শ্রাবন্তী সরকার ঋতু স্মৃতি ফাউন্ডেশন (প্রস্তাবিত)-এর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রয়াত শ্রাবন্তী সরকার ঋতুর স্মৃতিচারণ করে তাঁর কর্মময় জীবন, মানবিক গুণাবলি ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। এ সময় তাঁরা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর স্মৃতি ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকারের সহধর্মিনী রেবা রানী সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি,হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকারের ছোট ভাই সঞ্জয় কুমার সরকার সহ শ্রাবন্তী সরকার ঋতুর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রিয়জনকে হারানোর শোক কখনো পূরণ হওয়ার নয়। তবে তাঁর আদর্শ, স্মৃতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। শ্রাবন্তী সরকার ঋতুর স্মৃতি অম্লান রাখতে প্রস্তাবিত স্মৃতি ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর