কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর বাজারে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় রাজবাড়ীর পাংশা উপজেলার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে খোকসা থানাধীন একতারপুর বিহারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের রাজিমউদ্দিন শেখ ওরফে নাজিমউদ্দিনের ছেলে শামীম শেখ (১৯), লুৎফর সর্দারের ছেলে শাওন সর্দার (২১), নোটাভাঙ্গা গ্রামের হান্নান খানের ছেলে সাগর খান (১৯), বহলাডাঙ্গা গ্রামের মুকুল আলী মন্ডলের ছেলে আনিস মন্ডল (২৯), নোটাভাঙ্গা গ্রামের জিল্লু রহমানের ছেলে সোহেল রানা এবং পিরালিপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সজিব মন্ডল।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে খোকসা থানার মামলা নং-০৩, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা রয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একতারপুর বাজারে সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার ছয়জনকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা বলছেন ডাকাতির প্রাককালীন সময়ে জনতা ও পুলিশ তাদের আটক করে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর