• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ দুপুর

জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হেলাল, সম্পাদক শিপলু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ( রেজি নং- রাজ-৪২১) ত্রি-বার্ষিক নির্বাচনে এম এ হেলাল উদ্দিন সভাপতি এবং গোলাম মর্ত্তজা শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন শেষে রাত সাড়ে তিন টার সময় ফলাফল ঘোষণা করা হয় । নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৫ জন প্রার্থী।

মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী দপ্তর সূত্রে জানা যায়, অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এবার জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ হেলাল উদ্দিন। তিনি পেয়েছেন এক হাজার ৯৬১ ভোট। নিকটতম ছিলেন সরদার আবদুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম মর্ত্তুজা শিপলু। তিনি পেয়েছেন দুই হাজার ৮৯০ ভোট। নিকটতম ছিলেন ইসমাইল হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন কার্যকরী সভাপতি পদে মোঃ ইকবাল হোসেন , সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম ও আবদুল ওয়াদুদ মোল্লা , সহ-সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর তুহিন ও সিরাজুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক পদে মাহবুব আলম , কোষাধ্যক্ষ পদে শাহজাহান আলী মন্ডল , দপ্তর সম্পাদক পদে আবু সাঈদ , সড়ক সম্পাদক পদে হাকিম মন্ডল ও পারভেজ হোসেন , প্রচার সম্পাদক পদে আজহার আলী , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমরুল কায়েস রনি, সমাজ কল্যাণ সম্পাদক পদে ছানোয়ার হোসেন এবং কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৬ জন হচ্ছেন আমিনুল ইসলাম, আনারুল সরদার, হেলাল উদ্দিন শিপলু, শামীম রেজা, গোলাম মস্তোফা ও আশরাফ আলী।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা শ্রমিকদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রাপ্ত আব্দুল হামিদ মিটুল জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভাবে জয়পুরহাট কেন্দ্রীয় বাস- টার্মিনালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহন করা হয় । ভোট গ্রহন শেষে গণনা কার্যক্রম শুরু করা হয়। রাত সাড়ে তিন টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন তিনি। সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি। জেলা মটর শ্রমিক ইউনিয়নের মোট ভোটার হচ্ছেন ৪ হাজার ৭২১ জন। মটর শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ মিটুল।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]