• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩২ দুপুর

ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইনের নেতৃত্বে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি পালন করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মুরাদ হাসান রেজওয়ানসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা কলেজ মাঠের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ ধরনের সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]