• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৬ বিকাল

আমরা সার্বভৌমত্ব পেয়েছি, এই চেতনায় দেশের উন্নয়ন করতে হবে: বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর এই পাওয়ার পেছনে যারা জীবন দিয়েছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে এবং তাদের চেতনাকে ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

"ফ্যাসিস্টরা যদি আর দু’তিন বছর থাকতো, তবে বাংলাদেশ সিকিম হয়ে যেতো। ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সকল মন্ত্রী পরিষদকে নিয়ে যেভাবে দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। এ থেকে যদি আমরা কোন শিক্ষা না নেই তবে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ আছে।"

বিমান ও পর্যটন মন্ত্রী রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন ফ্যাসিস্টের সময় দেশের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছা মতো নির্দেশনা দিয়ে কাজ করাতেন। যে কারণে আজ প্রায় ২০ বছর দেশে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে।

এ সময় শেরপুর জেলায় গারো পাহাড় এলাকায় পর্যটন কর্পোরেশনের পর্যটন স্পট এবং হোটেল-মোটেল নির্মাণের দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

এতে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারদলীয় শেরপুর-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন ডা. মো. শাহীন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ র‌্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, বিএনপি ও জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]