আমরা দিনের ভোটে ও জনগনের হাতে তাদের পছন্দের দলকে বিপুল পরিমাণে ভোট দিয়ে নির্বাচিত করেছে,জনগনের ভোটে নির্বাচিত সরকার কে সড়ানো সহজ না বলে জানিয়েছেন জাতীয় সংসদ হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ,এম.পি।
ডিসেম্বরে শেখ হাসিনা আসবে সে প্রসঙ্গে ডিসেম্বরে কে আয়বো কে যাইবো জনগনে ভোকা বানানোর চেষ্টা চলছে তা শুনার সময় আমাদের নেই তা ভুয়া বলে মন্তব্য করে তিনি জানান, ডিসেম্বরকে সামনে রেখে কেউ দুর্গাপূজাকে ডাল হিসাবে নিতে পারে তাই সামনে দূর্ঘাপূজা বিএনপির জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ। তাই দুর্গাপূজায় বিশৃঙ্খলা করে ডিসেম্বর কে সামনে রেখে ফায়দা নেয়ার কোনো সুযোগ দেয়া যাবে না, তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। একেই সাথে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ও পাহাড়া দেয়ার প্রতি গুরুত্বদেন।
সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
এসময় তিনি আরও বলেন,প্রতিটি মন্ডপের দায়িত্বশীল যারা তারা নিজ দায়িত্বে সিসি ক্যামেরা নাগাবেন তা না হলে কোনো কারনে যদি মন্দিরে বিশৃঙ্খলা ও দূর্ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের সাথে মন্দির সংশ্লিষ্টরা জড়িত আছেন।
নির্বাচন বাংলাদেশ জাতীয় সংসদ হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ, এম.পি আরও বলেন, আগে রাতে ভোট দেয়া হত নির্বাচিত হতো, এরপর মিটিংয়ে এসপি ডিসি সাব জোড় গলায় বলতো এত লাফান কেন ৪০ পার্সেন্ট ভোট দিয়েছি। এই বার কোনো এসপি ডিসি সাব বলতে পারবে না দুইটা ভোট দিয়ে সহযোগীতা করছে রাতে ভোট হয়েছে কোনো অনিয়ম হয়েছে দেশের কোনো ভোট কেন্দ্রে। ভোটার তার ভোট নিজের পছন্দের প্রার্থী কে দিয়েছে গননা হয়েছে গননা শেষ ধানের শীষ সবোচ্ছ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এই সরকারকে সড়ানো এত সহজ না।
প্রশাসনের উদ্দেশ্য জি কে গউছ বলেন, আমরা কিন্তু রাতের ভোটে নির্বাচিত হয়নি,জনগনের ভোটে আর দিনের বেলায় প্রকাশ্যে ভোট দিয়েছো জনগন। আমরা কে কোন দল করতো, মাঠে কি করছেন ছাত্র জীবনে কোন দল করতেন তা দেখবো না আমরা দেখবো আপনাদের কার্যক্রম দেশ, সরকার ও জনগনের কল্যানের জন্য কি না। যদি দেশ, সরকার ও জনগনের কল্যানের জন্য হয় তাহলে ভাল না হলে আমরাও আমাদের পদক্ষেপ গ্রহণ করবো। পুলিশ ডেভিল খোঁজে নিষিদ্ধ সংগঠনে আমরা মনে করবো এখানেও কোনো ডেভিল আছে। আমরা বিগত দিনের মত কোনো বৈষম্য করতে চাই না। সরকারের সকল সুযোগ সুবিধা দল বিবেচনা করে নয় যোগ্য ও পাওয়ার অধিকার যারা রাখে তাই পাবে।
মাদক নিমূলে তিনি বলেন, মাদক নিমূলে কঠোর পদক্ষেপ নিতে হবে কোনো ছাড় না দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুশিয়ার করেছেন। এবং বলেছেন, মাদক আটকের পর যারা তদবির করে তাদেরকেও আইনের আওতায় আনবেন। যুব সমাজকে ধংশের পথ থেকে ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরী করছেন। এসময় তিনি নৌ পথে বিআইডব্লিউটিএ সহ সকল ঘাটে অতিরিক্ত চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসক কে কঠোর নির্দেশনা দেন এবং সরকার নির্ধারিত টোলের বাহিরে টাকা নিলে সে যেই হউক তাকে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেন।
সুনামগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান সভাপতিত্বে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, নূরুল ইসলাম, মোহাম্মদ কয়ছর আহমেদ,কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, স্থানীয় সরকার উপপরিচালক অসীম চন্দ্র বনিক, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সুনামগঞ্জ সদর হাসপাতালে তত্ত্ববধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর