সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিলকিস ইসলাম বলেছেন, দেশের খাল-বিল, নদ-নদী, জলাশয়ে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধিসহ মৎস্য উৎপাদনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে জলাশয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে নানা প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণের সময় এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদ চত্তরের জলাশয়ে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় ১৯ টি জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক কামরুন্নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম প্রমুখ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর