• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ দুপুর

পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় আহত পৌর যুবদলের আহ্বায়ক ইরান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় গুরুতর আহত হয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ইরান। সোমবার রাত ১০টার দিকে সিনেমা হল মার্কেটের একটি চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। তাকে মারধরের পাশাপাশি পেটে রড ঢুকিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।

আহত অবস্থায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জানা গেছে, গত রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে ওই দিন রাতেই বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ১৫ জন। এরপর থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল। তাছাড়া দুই গ্রুপের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে পোস্ট করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় সিনেমা হল মার্কেটের চায়ের দোকানে দুই গ্রুপের সদস্যরা চা খাচ্ছিলেন। আহ্বায়ক ইরানও সেখানে চা খাচ্ছিলেন। একপর্যায়ে দুই গ্রুপের সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় হঠাৎ অতর্কিতভাবে ইরানের ওপর হামলা চালানো হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ জানান, আহত রোগীর পেটে আঘাত করা হয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

উল্লেখ্য, আরিফুল ইসলাম ইরান রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি ‘দৈনিক বগুড়া’র জেলা প্রতিনিধি এবং পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]