• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৮ দুপুর

গুরুদাসপুরে পৃথকভাবে পোনামাছ অবমুক্ত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা অমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার শাহসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার নাজিরপুরের গোপিনাথপুর মির্জামামুদ খালে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। দেশীয় মাছের জাত সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদের উন্নয়নে উপজেলা মৎস্য চাষি কল্যাণ সমিতি এ উদ্যোগ নেয়। এতে সহযোগিতা করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

এ সময় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন সমিতির সভাপতি আলহাজ আব্দুস সালাম মিয়া ও সাধারণ সম্পাদক হাসান জাহিদ শিহাব। এ সময় অন্যদের মধ্যে রাকিবুর রহমান রাজা, স্বপন খান রাকিবসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]