• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৬ বিকাল

কিশোরগঞ্জে ৯ প্রতিবন্ধী শিশু পেল সহায়ক উপকরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নীলফামারীর কিশোরগঞ্জে ৯ জন প্রতিবন্ধী শিশুকে সহায়ক উপকরণ বিতরণ করেছে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ৯ প্রতিবন্ধী শিশুর মধ্যে ৫ জনকে হুইলচেয়ার, ২ জনকে ওয়েকার এবং ২ জনকে স্ক্রেস প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন কিশোরগঞ্জ এডিপি প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ, তৃষ্ণা সরকার এবং জুনিয়র প্রোগ্রাম অফিসারগণ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]