• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৩ বিকাল

হালুয়াঘাটে শিশুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে গোলটেবিল বৈঠক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের হালুয়াঘাটে শিশুদের নিরাপত্তা, অধিকার ও দারিদ্র্য থেকে মুক্তির বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, আচকিপাড়া বিডি-০৪০৪-এর আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বৈঠকে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দারিদ্র্যের কারণে শিশুরা যেন শিক্ষা ও স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত না হয়—এসব বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম এবং অর্জন সম্পর্কে সংক্ষিপ্ত অবগতিকরণ করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, আচকিপাড়া বিডি-০৪০৪-এর প্রকল্প ব্যবস্থাপক মি. সুলভ রিছিল।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, আচকিপাড়া বিডি-০৪০৪-এর সমাজকর্মী মি. সিমশন রিছিলের সঞ্চালনায় এবং লোকাল সেন্টার কমিটি(এলসিসি) এর সভাপতি রেভা:প্রদীপ কুমার চিসিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্কাস আলী শিকদার, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হালুয়াঘাট উপজেলা শাখার চেয়ারম্যান সুজা চিসিম,সাংবাদিক নাঈম আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ, প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের দারিদ্র্য থেকে মুক্ত করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে শিশুদের কল্যাণে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]