নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী গ্রামের বাবরার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার উজ্জল শেখ জেলার কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের মৃত খোকা শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এর তত্ত¡াবধানে এসআই সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই শেখ জাহিদুল ইসলাম, এএসআই মোড়ল আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ওই সময় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী গ্রামের বাবরার মোড়ে সেকেন্দারের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে উজ্জল শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজ্জল শেখের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।”
সাজু/নিএ
সর্বশেষ খবর