ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে এডিস মশা প্রতিরোধ ও নিধনে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত ৭ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা যুবদলের উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলার ভাদশা উচ্চ বিদ্যালয় ও দোগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডেঙ্গু ও এডিস মশা নিধনের সচেতনতামুলক বিষয়ে আলোচনা, বিদ্যালয়ের আশে পাশে পরিচ্ছন্নতা ও মশা নিধনের ঔষধ ছিটানো হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র জানান, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে এডিস মশা প্রতিরোধ ও নিধনে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত ৭ দিন ব্যাপি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচীর ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা যুবদল ভাদসা উচ্চ বিদ্যালয় ও দোগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ডেঙ্গু ও এডিস মশা নিধনের সচেতনতামুলক বিষয়ে আলোচনা, বিদ্যালয়ের আশে পাশে পরিচ্ছন্নতা ও মশা নিধনের ঔষধ ছিটানো হয়। জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলামের সঞ্চালনায় সচেতনতা মূলক আলোচনায় অংশ গ্রহন করেন ভাদসা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনূর রশিদ মামুন , বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক তৌফিক এলাহী, যুগ্ম আহবায়ক হারুনূর রশিদ জুয়েল , জেলা যুবদল সদস্য, হাবিবুল্লাহ, কিবরিয়া, যুবনেতা জিল্লু, সাগর, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, দোগাছী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তৌফিক এলাহী , যুগ্ম আহবায়ক হারুনর রশিদ জুয়েল জেলা যুবদল সদস্য, বেলায়েত হোসেন বেনু , গোলাম কিবরিয়া , হাবিবুল্লাহ , দোগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ জয়পুরহাট সদর থানা ও জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সাজু/নিএ
সর্বশেষ খবর