• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২১ রাত

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সুজন মিয়া (২৮) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আলালপুর গ্রামের বাসিন্দা।

বিদ্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বারইপটল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) সুজন মিয়া দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে সুজন মিয়া জোরপূর্বক তার হাত ধরে ফেলেন। পরে ছাত্রীটি নিজেকে ছাড়িয়ে বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানায়।

ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান হোসেন বাবু উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সুজন মিয়াকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]