সিইএমআরসিবি রিভার প্রকল্প,এলজিইডি আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে “জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রৌমারী উপজেলার যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
ধারাবাহিকভাবে ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।প্রতি সেশনে মোট ২০জন করে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণে ফ্যাসিলেটর হিসাবে দায়িত্ব পালন করেন রিভার প্রকল্পের ফিল্ড অফিসার শাহ মোঃ আব্দুল মোমেন ও শাহনাজ খাতুন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম মনোয়ারা, সহকারী শিক্ষক মাকসুরা বেগম।
রিভার প্রকল্পের শিক্ষার্থীদের "জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন"শীর্ষক এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস,সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বন্যাসহ নানা দুর্যোগ এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তারা আরও সক্ষম হয়ে উঠবে। একই সঙ্গে তারা দায়িত্বশীল, আত্মনির্ভর ও সফল মানুষ হিসেবে গড়ে উঠবে।
উল্লেখ্য,পরিকল্পিত কর্মপরিধির আওতায় তিনটি ডেলিভারেবলের মাধ্যমে এগিয়ে চলছে সিইএমআরসিবির কার্যক্রম। ‘বিশ্লেষণ ও কৌশল প্রণয়ন’ শীর্ষক প্রথম ডেলিভারেবলের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন চলছে দ্বিতীয় ডেলিভারেবল ‘প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন’ কার্যক্রম।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর