কুড়িগ্রাম জেলা জুড়ে যখন সার নিয়ে যখন হইচই চলছে। ঠিক তখনই ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোখলেছুর রহমান মাত্র ৫ মিনিটে সার সংকট সমাধানের কথা বলে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করে নিজের ফেসবুক পেইজে এক স্টাটাস দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই স্টাটাস দেন। পোস্টটি শেয়ার দেওয়ার সাথে সাথেই ভাইরাল হয়। অনেকেই পক্ষে বিপক্ষে মন্তব্য করেন। আবার অনেকেই পোস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্যাগ করে শেয়ার করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র পাঁচ মিনিট আলোচনার সুযোগ পেলে দেশে সার বিতরণ ও বিক্রির সংকট স্থায়ীভাবে সমাধান করা সম্ভব ওই পোস্টে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাঁচ মিনিট আলোচনার সুযোগ দিলে বাংলাদেশে আর কোনোদিন সার বিতরণ বা বিক্রিতে সংকট হবে না, ইনশা আল্লাহ চ্যালেঞ্জ দিলাম।” তার দাবি, এ জন্য সারের ডিলারের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই। প্রত্যেক ডিলারের বর্তমান বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখেই সমস্যার সমাধান করা সম্ভব। এমনকি ডিলার পরিবর্তন কিংবা অতিরিক্ত প্রশাসনিক সহায়তারও প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।
বর্তমান সার বিতরণ ব্যবস্থাকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তিনি এর কার্যকর সংস্কারের দাবি জানান। নিজের প্রস্তাব বাস্তবায়ন ব্যর্থ হলে সরকার তাঁকে ‘ফাঁসি’ দিতে পারেন বলেও উল্লেখ করেন।
এ ছাড়া কোনো গণমাধ্যম তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ করে দিতে পারলে সংশ্লিষ্ট মিডিয়ার স্বত্বাধিকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মোখলেছুর রহমান।
তবে তাঁর প্রস্তাবের সুনির্দিষ্ট কাঠামো এখনো প্রকাশ্যে আসেনি। ফলে ডিলার, বরাদ্দ ও মূল্য অপরিবর্তিত রেখে কীভাবে সার সংকট দূর করা সম্ভব তা নিয়ে বিস্তারিত লিখিত প্রস্তার প্রকাশের কথা বললে তিনি জানান, সুষ্ঠুভাবে সকল কৃষকদের মাঝে সারের সুষম বন্টনের সুনিদিষ্ট কাঠামো তিনি শুধুমাত্র প্রধান মন্ত্রী তারেক রহমানের নিকট পেশ করতে চান অন্য কারও কাছে নয়। পোস্টটির শেষে নিজেকে অজপাড়া গায়ের একজন বিএনপির সমর্থক বলে উল্লেখ করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর