• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৩ দুপুর

তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের তাহিরপুরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রাকিব মিয়া (১৩) নামে এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ভুক্তভোগী শিশুর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে রাকিব শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির একটি খালি ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

গুরুতর অসুস্থ অবস্থায় রাত ৮টার দিকে শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুসফিকা মারজান জানান, রাতে শিশুটিকে হাসপাতালে আনা হলে শারীরিক পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর চাচা দানু মিয়া জানান, শিশুটি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শুক্রবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]