বগুড়ার শেরপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে আব্দুল আলিম (২২) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শেরুয়াপাড়া নামাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলিম ওই এলাকার আব্দুল আলেপের ছেলে এবং স্থানীয় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় চাতাল শ্রমিক আব্দুল আলেপ বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে কাজের জন্য চাতালে যান। শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি ফিরে তিনি ঘরের দরজা বন্ধ দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহতের ফেসবুক পেজে ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি বিরহের স্টোরি শেয়ার করতে দেখা যায়। স্বজন ও বন্ধুদের ধারণা, প্রেমঘটিত কোনো মানসিক টানাপোড়েন থেকে সে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর