জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দলটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোশারফ হোসেন। এনসিপির সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান সোহাগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আনিছুর রহমান।
এ ছাড়া এনসিপির জামালপুর সদর উপজেলার সদস্য সচিব সাখাওয়াত হোসেন বক্তব্য দেন। উপজেলা শাখার সদস্য সচিব সাবের হোসেন বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে এনসিপির সরিষাবাড়ী উপজেলা শাখার সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পলাশ মাহমুদ সৌরভ ও আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান, জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহীম হোসেন, সদস্য ছাইদুর রহমান এবং সরিষাবাড়ী উপজেলা শাখার সংগঠক নুর সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর