• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল

বিকেডিএ বৃত্তিতে গৌরীপুরের ২০৫ শিক্ষার্থী কৃতিত্ব অর্জন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে বিকেডিএ বৃত্তি-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গৌরীপুর উপজেলা কিন্ডারগার্টেন (বেসরকারি স্কুল) সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গৌরীপুর উপজেলা পাবলিক হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহসভাপতি অমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সাংবাদিক আরিফ আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা রুবায়াত, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান,গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহ্জাহান কবির হিরা, গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার এবং নুরুল আমিন খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের বিকেডিএ বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০৫ জন বৃত্তি অর্জন করেছে। ট্যালেন্টপুলে ৭২ জন এবং সাধারণ গ্রেডে ১৩৩ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]