• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘একসময় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা রাজনৈতিক নেতাদেরও নির্দেশনা দিতেন। বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা একটি প্রতিবাদ। পুলক নিজেকে শেষ করার আগে পাঁচটি চিঠি লিখেছেন। তার মৃত্যুর পর বরিশাল থেকে সাংবাদিকদের একটি বড় ধাক্কা দেওয়া দরকার ছিল। কেন তাকে সমকাল থেকে সরিয়ে দেওয়া হলো, কেন পুলক নিজেকে শেষ করলেন—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘পুলকের মৃত্যুর পর বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এই মৃত্যুর ঘটনা সবার মধ্যে একটি ধাক্কা সৃষ্টি করেছে। ঢাকা থেকে কোনো পত্রিকা কর্তৃপক্ষ অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত নিলে বরিশাল প্রেসক্লাব কার্যকর পদক্ষেপ নিলে ভবিষ্যতে কোনো পত্রিকা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবে না।’

স্মরণসভায় আরও বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, আক্তার ফারুক শাহীন, শাহীনা আজমিন, কাজী আল মামুন, কাজী মিরাজ মাহমুদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কমল সেনগুপ্ত, গিয়াস উদ্দিন সুমন, সুমন চৌধুরী, এম জহির, সুখেন্দু এদবর ও বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন। এ সময় বরিশাল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সহ সভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জল, সদস্য আব্দুর রাজ্জাক ভূঁইয়া, মাঈনুল ইসলাম সবুজ, কেএম নয়ন, খান রুবেল, শাহীন হাসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরাসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]