• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৭ বিকাল

ভালুকায় নদীতে নেমে নিখোঁজের ২৮ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে নিখোঁজের ২৮ ঘণ্টা পরে তানভীর ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার নেওরা নদীর ‘ইন্তারঘাট’ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন ভালুকা ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল।

তানভীর ইসলাম উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তানভীরের অকাল মৃত্যুতে তার পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে। স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাতলামারী হুতারঘাট এলাকায় নেওরা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় তানভীর, তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা বন্ধুরা উদ্ধার করতে চেষ্টা করলেও উদ্ধার করতে সক্ষম হয়নি। পরে দৌঁড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে নদীতে খোঁজাখুঁজি করেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্য ও ময়মনসিংহ থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তানভীরের সন্ধান মিলেনি। রাতে উদ্ধার অভিযান স্থগিত রেখে শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে বিকেলে পৌনে তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ‘ইন্তারঘাট’ এলাকায় তানভীরের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহ দেখে ডুবুরি দলকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

তানভীরের বড় চাচা বশির উদ্দিন বলেন, সমবয়সী কয়েকজনের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে তানভীর পানিতে তলিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে তানভীরের মরদেহ ভেসে ওঠে। পরে ডুবুরি দল ইন্তারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে পানিতে পড়ে স্কুলছাত্র নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও আশেপাশে উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর নেওরা নদীতে উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি রাতে উদ্ধার কাজ স্থগিত রেখে। পুনরায় সকল থেকে ময়মনসিংহ ডুবুরি দল ও ভালুকা ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেন। পৌনে তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]