• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২০ বিকাল

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ খামারি আহত, ২০০ মুরগি নিধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গভীর রাতে ঘুমন্ত পরিবারের ওপর হামলা চালিয়ে মুরগির খামারি সোহেল রানা ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী শিরিনা খাতুনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর, নগদ অর্থ লুটপাট এবং খামারের প্রায় ২০০ মুরগি নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পরিবারটির ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী পাঁচবাড়িয়া গ্রামের আনোয়ার ও আমিনুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল রাতে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে ঘুমন্ত পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। সোহেল রানা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী শিরিনা খাতুনকে মারধর করে আহত করা হয়। আকস্মিক এ হামলায় পরিবারের অন্য সদস্যরা আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। হামলার একপর্যায়ে বাড়িঘর ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালানো হয়। লুটপাট করা হয় নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী। একই সঙ্গে মুরগির খামারে ঢুকে প্রায় ২০০ মুরগি নিধন করা হয়।

এতে খামারি সোহেল রানার স্বপ্নের খামারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। স্বজনরা জানান, রাতের আঁধারে এমন ভয়াবহ হামলায় পরিবারটি এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা শিরিনা খাতুনকে মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। আহত সোহেল রানা ও তার স্ত্রী শিরিনা খাতুন বর্তমানে বগুড়া হেলথ সিটি নামে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের দাবি, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পরিবারটির মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার ও আমিনুলের সঙ্গে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]