• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি তিনটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুরী ও গোরকপুর এলাকায় ঝড়টি আঘাত হানে।

স্থানীয়রা জানান, হঠাৎ তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে অনেক গাছ উপড়ে পড়ে এবং ঘরের টিনের চালা উড়ে যায়। ঝড়ের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে।

ঝড়ে গোরকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়রা গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ঝড়ে তাঁর বসতঘর ও রান্নাঘরের টিনের চালা উড়ে গেছে। তিনি এক চোখে দৃষ্টিহীন এবং অটোরিকশা চালিয়ে সংসার চালান। ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন।

রবিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী শাহরিয়া হাসান শুভ সহ স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার বিতরণ করা হয়েছে । ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। সরকারি সহায়তা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, প্রশাসন ক্ষয়ক্ষতির বিষয়টি অবগত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]