ঝিনাইদহে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির হেফাজত থেকে পিস্তলটি উদ্ধার ও জব্দ করা হয়। আলমগীর হোসেন কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর