রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন (সংসদ সদস্যদের বাসভবন) থেকে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের শেরেবাংলা নগর থানায় নেয়া হয়েছে।
পরে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ওই ফ্ল্যাট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত হয় এবং গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর