• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৯ সকাল

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে বাংলাদেশের সরকারপ্রধানরা শতাধিক সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিলেও এবার প্রধানমন্ত্রী তারেক রহমান তুলনামূলক ছোট একটি প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন। তার দাবি, এত ছোট প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর এটিই প্রথম।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম।

প্রতিনিধিদলে মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম প্রতিনিধিদলের তালিকায় থাকলেও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।

প্রতিনিধিদলে আরও রয়েছেন ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার, সাইমুম পারভেজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূত তারেক মো. আরিফুল ইসলাম।

প্রকাশিত তালিকা অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশেষ নিরাপত্তা বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রতিনিধিদলের মোট সদস্য ৩৮ জন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]