জয়পুরহাটে শহর বিএনপির উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে শহরের নতুনহাটে মোজাহার আলী প্রধান কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু রায়হান উজ্জ্বল প্রধান।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সভায় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারিকুল ইসলাম সুলভ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মিজানুর রহমান, জেলা শ্রমিকদলের সহসভাপতি নাজমুল হকসহ প্রমূখ।
এ সময় শহর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর