• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ দুপুর

প্রযোজক সেলিম খান ও ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ তোলার নির্দেশ

ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

মৃত্যুর সঠিক কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহ দুটির ময়নাতদন্ত করা হবে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উত্তোলনের জন্য ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি চাওয়া হয়েছে। প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর নির্ধারিত তারিখ ও সময়ে মরদেহ দুটি কবর থেকে তোলা হবে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজ এলাকা থেকে পালানোর চেষ্টা করছিলেন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই দিন তারা বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে পৌঁছালে জনতার বাধার মুখে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে সেলিম খান নিজের পিস্তল থেকে গুলি চালালেও শেষরক্ষা হয়নি বলে জানা যায়। পরে তারা পার্শ্ববর্তী বাঘড়া বাজারে পৌঁছালে আবারও বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

জীবদ্দশায় নানা অভিযোগ ও বিতর্কের কারণে আলোচনায় ছিলেন সেলিম খান। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদপুরের নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন।

এসব কর্মকাণ্ডের অভিযোগে অতীতে তাকে কারাভোগও করতে হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলা চলমান রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]