• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫০ দুপুর

দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারের কোনো ক্ষতি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘দু-একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না। জনগণকে কষ্ট দিয়ে সংকটে ফেলতে চায় না সরকার। ডিজেলে ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো। সেই লোকসান কমানোর চেষ্টা চলছে।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে কেন দাম বাড়ানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেলের বাজার খুবই অস্থিতিশীল। সামনে তেলের দাম আরও বাড়তে পারে। সরকারের পক্ষ থেকে কতটা ভর্তুকি দেওয়া সম্ভব, সেটিও বিবেচনা করতে হচ্ছে।

তিনি বলেন, ‘হাসিনার সময় এমন পরিস্থিতি হলে আমি তার পদত্যাগ চাইতাম। কারণ সেটি নির্বাচিত সরকার ছিল না। তবে বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। এতে জনগণের কষ্ট হবে, তবে সরকার পরিস্থিতির ভারসাম্যও রাখতে চায়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের পাশে তো আমরা আছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হবে। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা এবং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন এবং ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হবেন।

তিনি বলেন, সানফ্রান্সিসকোতে দলীয় একটি অনুষ্ঠান হতে পারত। তবে ব্যয় সাশ্রয় এবং দেশের বর্তমান সংকট বিবেচনায় প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করছেন।

বাংলাদেশ বোয়িং উড়োজাহাজ কিনছে কি না—এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি প্রকাশিত তথ্য। ফলে এ-সংক্রান্ত চুক্তি হতে পারে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে যতটুকু জানা গেছে, তথ্য সে পর্যন্তই।

সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) কোনো অনুষ্ঠান ছিল না উল্লেখ করে তিনি বলেন, সেখানে দলীয় বা অন্য কোনো কর্মসূচি ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। কম সময়ের সফর হলে ব্যয়ও কম হবে।

জাহেদ উর রহমান বলেন, ‘দেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দেশে থাকা আরও ভালো অগ্রাধিকার।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]