টাঙ্গাইলের নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাস ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল-আরিচা সড়কের রাজিয়া কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব নজরুল ইসলাম।
সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, এনামুল কবীর, এলিম মাহমুদ, আজিজুল হক, আলতাফ হোসেন, যুবদল নেতা সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, সমাজসেবক সামছুল হুদা সাজু, নাগরপুর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব নায়েব আলী, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর হক জিয়া এবং ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর