• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৭ দুপুর

বিশেষ ভূমিকা রাখায় গ্রাম পুলিশকে পুরস্কৃত করলো উপজেলা প্রশাসন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‎নীলফামারীর কিশোরগঞ্জে বাল্য বিবাহ, স্কুল থেকে ঝড়েপড়াসহ সামাজিক অবক্ষয়রোধে ভূমিকা রাখায় উপজেলা প্রশাসন পুরস্কৃত করলো গ্রাম পুলিশকে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্য বিবাহ ও স্কুল থেকে ঝড়েপড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা যুব উন্নয়ন অফিসার খন্দকার আখতারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপক স্বপন কিসপট্টা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, গ্রাম পুলিশ, সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]