• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪২ রাত

যে কারণে আটকে যেতে পারে নতুন পে স্কেলে বেতন

ফাইল ফটো

নবম জাতীয় বেতন স্কেলে নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্যেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরের তথ্যের সামান্য অমিলও পে ফিক্সেশনের প্রক্রিয়ায় জটিলতা তৈরি করতে পারে।

অর্থ বিভাগের জরুরি নির্দেশনা অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। নন-গেজেটেড কর্মচারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।
 
বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর বিধান রাখা হয়েছে।

আর কোনো কর্মচারীর এনআইডি না থাকলে পে ফিক্সেশনের আগে তাকে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে এনআইডিতে থাকা জন্মতারিখের অমিল থাকলে পে ফিক্সেশনের আগে এনআইডির তথ্য সংশোধন করতে হবে। ফলে নতুন বেতন নির্ধারণের আগে ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে পদ্ধতিটি কিছুটা ভিন্ন।

তারা আইবাস প্লাস প্লাসের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পে ফিক্সেশন সম্পন্ন করবেন।
নির্ধারিত ছকে তথ্য পূরণ করার পর কর্মচারী সাবমিট করার আগেই সিস্টেমে তার নতুন নির্ধারণযোগ্য মূল বেতন দেখাবে। তথ্য সাবমিট হলে নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস যাবে। এরপর তথ্য সংশ্লিষ্ট ডিডিওর কাছে পাঠানো হবে।

ডিডিও প্রয়োজনীয় যাচাই শেষে বেতন নির্ধারণী বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ কর্মকর্তা অনলাইনে তথ্য যাচাই করে অনুমোদন দিলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন নম্বর তৈরি হবে।

এ ক্ষেত্রে ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না। তবে সার্ভিস বহিতে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাক্ষর করতে হবে। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে অডিট রেজিস্টারের মানি-কলামেও নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর লিপিবদ্ধ করার বিধান রয়েছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্রুত ও স্বচ্ছভাবে একই নিয়মে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের লক্ষ্যেই এ অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে তথ্যের ভুল বা অসামঞ্জস্য থাকলে পরবর্তী যাচাইয়ের সময় তা সংশোধনের প্রয়োজন হতে পারে।

অনলাইন পে ফিক্সেশনের বিস্তারিত নির্দেশিকা আইবাস প্লাস প্লাস লগইন পেজ, অর্থ বিভাগের ওয়েবসাইট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং পে ফিক্সেশন ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]