গত ১০ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু করল নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বর মধ্যে নিষ্পত্তিকরণের জন্য গত ২ সেপ্টেম্বর পত্রের মাধ্যমে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছিল। মাঠ পর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এতে আরও বলা হয়েছে, মাঠ পর্যায়ের কার্যালয়ে পূর্বের ন্যায় ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাইপূর্বক ইস্যুকরণ ও নিষ্পত্তি করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর