• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৪ দুপুর

ইসলামী ব্যাংকে অনিয়ম ও লুটপাট বন্ধের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ব্যাংকিং খাতে চলমান নৈরাজ্য বন্ধ, ইসলামী ব্যাংককে লুটপাট ও অনিয়মের হাত থেকে রক্ষা, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত এবং গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের সচেতন গ্রাহক রোকনুজ্জামান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য ও সোনাহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, কচাকাটা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মর্তুজা, রাজু আহমেদ, আরিফুল ইসলাম ও আতিকুর রহমান শামীম।

সমাবেশে ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অনিয়ম ও লুটপাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এ সময় সচেতন গ্রাহক ফোরামের সদস্য ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, গ্রাহকদের আমানত ও অধিকার সুরক্ষায় ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ব্যাংককে অনিয়ম ও লুটপাটমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। কর্মসূচিতে স্থানীয় সচেতন গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]