• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ রাত

জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি ও সাধারণ সম্পাদক পদে মোঃ মোসাববীর হোসেন মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজম খান এবং সংগঠনের উপদেষ্টা ইসরাফিল আলম রাফেলের যৌথ স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি কাজী আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা হাবীব, অর্থ সম্পাদক আতিয়া তাহিরা ইতুমনি, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাফি, উপ-দপ্তর সম্পাদক আরাফাত নাফিজ ও নাদিরা হক অর্পা, প্রচার সম্পাদক লাবনী আক্তার শিমলা, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মোছাঃ আরশী আক্তার সানী, প্রশিক্ষণ সম্পাদক মোঃ রিশাদ আহমেদ, উপ-প্রশিক্ষণ সম্পাদক সুরাইয়া বিনতে হাসান, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান।

একই সাথে তথ্য সম্পাদক পদে আহমেদ রাফিদ, উপ-তথ্য সম্পাদক ইমামুল হোসেন ইয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ কামরুল হাসান দায়িত্ব পেয়েছেন। সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন মোঃ তানজিম হোসেন, মোঃ মারুফ রহমান ও লাবনী আক্তার কবিতা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তামান্না ইসলাম, মোছাঃ রাতিয়া খাতুন, নুসরাত জাহান স্মরণিকা, সাদিয়া ইসলাম কাশফিয়া, তানিয়া আক্তার, মোহাম্মদ ইয়াসিন ও মোঃ আল-আমিন হোসাইন।

সভাপতি সাদিয়া সুলতানা রিমি বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘ সব সময় তরুণদের চিন্তাশীলতা, সৃজনশীলতা ও মুক্তবুদ্ধির চর্চায় কাজ করে আসছে। আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ায় উপদেষ্টা ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখিতে উৎসাহিত করতে আমরা নতুন নতুন কর্মশালা, পাঠচক্র ও সাহিত্যভিত্তিক উদ্যোগ গ্রহণ করব।"

সাধারণ সম্পাদক মোঃ মোসাববীর হোসেন বলেন, "এই ঐতিহ্যবাহী সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নতুন কার্যকরী কমিটিকে সাথে নিয়ে তরুণ লেখকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটিকে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, তরুণদের কলমই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সেই যাত্রায় আমরা সবাইকে পাশে চাই।"

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তরুণ লেখকদের লেখনী ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]