সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানায়, মোমিনুল ইসলাম পেশায় সিএনজি চালক। সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় পাথর বোঝাই একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেউ তার মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের সাথে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর