• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৪ রাত

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত শামা ওবায়েদের

ছবি: সংগৃহীত

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের বিষয়েও বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ‘টু-স্টেট সল্যুশন’ বা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স’-এর মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

স্বচ্ছ জবাবদিহিতা ও ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা নিশ্চিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি ইউএনআরডব্লিউএ-এর ম্যান্ডেট ও নিয়মিত অর্থায়ন সুরক্ষা, গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনমিতিক পরিবর্তন রোধ এবং অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিভিন্ন সদস্য রাষ্ট্রের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে সুনির্দিষ্ট পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন তারা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]