আমিরুল ইসলাম: ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) সর্বোচ্চ সম্মান ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে স্প্যানিশ চলচ্চিত্র ‘লা বোলা নেগ্রা’। দর্শকদের ভোটে এবারের আসরের সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে এটি।
স্পেনের প্রায় ৮৫ বছরের ইতিহাসের পটভূমিতে নির্মিত ‘লা বোলা নেগ্রা’য় তিনটি ভিন্ন সময়—১৯৩২, ১৯৩৭ ও ২০১৭ সালের তিন সমকামী পুরুষের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। স্প্যানিশ কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকার অসমাপ্ত একটি রচনার চার পৃষ্ঠা থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘লোস হাভিস’ নামে পরিচিত পরিচালক জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি।
এদিকে উৎসবের প্ল্যাটফর্ম প্রাইজ জিতেছে ভারতের নাগাল্যান্ডের তরুণ নির্মাতা থেজা রিও পরিচালিত ‘আং’। এই স্বীকৃতির ফলে চলচ্চিত্রটি অস্কারের জন্য বিবেচিত হওয়ার সুযোগ পাচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভেন্যু টিআইএফএফ লাইটবক্সের সিনেমা-১ প্রেক্ষাগৃহে পুরস্কার বিতরণ করা হয়।
৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকা—
পিপলস চয়েস অ্যাওয়ার্ড
সেরা চলচ্চিত্র: ‘লা বোলা নেগ্রা’ — হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি (স্পেন)
প্রথম রানার-আপ: ‘আই প্লে রকি’ — পিটার ফ্যারেলি (যুক্তরাষ্ট্র)
দ্বিতীয় রানার-আপ: ‘বিয়িং হিউম্যান’ — সিয়ান হেডার (যুক্তরাষ্ট্র)
আন্তর্জাতিক পিপলস চয়েস অ্যাওয়ার্ড
সেরা চলচ্চিত্র: ‘এলসিনোর’ — সাইমন স্টোন (সুইজারল্যান্ড)
প্রথম রানার-আপ: ‘পসিবল লাভ’ — লি চ্যাং-ডং (দক্ষিণ কোরিয়া)
দ্বিতীয় রানার-আপ: ‘দ্য অ্যাসাসিনস’ — হুর জিন-হো (দক্ষিণ কোরিয়া)
পিপলস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ড
সেরা প্রামাণ্যচিত্র: ‘ডার্লিন লাভ: আই নো হোয়্যার আই’ভ বিন’ — ব্যারি অ্যাভরিচ (কানাডা)
প্রথম রানার-আপ: ‘ব্ল্যাক সানফ্লাওয়ার্স’ — জেমস মার্কাস হ্যানি (যুক্তরাষ্ট্র)
দ্বিতীয় রানার-আপ: ‘দ্য আল্ট্রা রানার’ — মিলা অং-থুইন (কানাডা)
পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড
সেরা চলচ্চিত্র: ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ব্রায়ান মুলরোনি’ — ম্যাথিউ র্যাঙ্কিন (কানাডা)
প্রথম রানার-আপ: ‘দ্য স্পাইরাল’ — পাওলো স্ত্রিপ্পোলি (ইতালি)
দ্বিতীয় রানার-আপ: ‘অ্যারেস্টেড মেমোরি’ — সাবু (জাপান)
সর্বশেষ খবর