• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৬ দুপুর

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রলের শিকার হন। তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা দেখা গেলেও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন এই অভিনেতা। বরং নিজের অবস্থানে থেকেই সরাসরি কথা বলতে পছন্দ করেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রল প্রসঙ্গে ওমর সানী বলেন, তাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ তিনি কখনো করেননি। তার ভাষায়, অনেক সময় তার কর্মকাণ্ডকে অন্যরা নিজেদের মতো করে ট্রলের বিষয় বানিয়ে ফেলেন।

অভিনেতা বলেন, “আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি। হয়তোবা আমার কর্মকাণ্ডকে ট্রলের মতো করে ওরা নিজেরাই তৈরি করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে—তারা বিভিন্ন বিষয়কে ট্রলের মতো করে উপস্থাপন করে। কিন্তু ট্রল হওয়ার মতো কোনো কাজ আমার নেই।”

নিজেকে প্রতিবাদী মানুষ হিসেবে উল্লেখ করে ওমর সানী বলেন, তিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন। তবে তার এই স্বভাব অনেকের পছন্দ না হওয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য ও সমালোচনা ছড়ানো হয় বলে মনে করেন তিনি।

ঘড়ি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, অনেকে তার হাতে থাকা ঘড়িটির দাম প্রায় ২৯ লাখ টাকা বলে দাবি করেছেন। অথচ ঘড়িটির প্রকৃত দাম মাত্র ১১০০ টাকা।

ওমর সানী বলেন, “হয়তো আমি ওমর সানীকে এই ঘড়ি পরতে দেখে অনেকের কাছে খুব দামি মনে হচ্ছে। আসলে এটার দাম অত না, এটা মাত্র ১১০০ টাকা।”

নিজের জীবনযাপন নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, কখনো কোনো বিষয়ে আলগা বাহাদুরি বা ফুটানি করেননি। এমনকি মার্সিডিজ গাড়ি থাকার বিষয়টিও তিনি প্রচার করে বেড়ান না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনো পোস্ট বা মন্তব্যের কারণে কখনো পোস্ট মুছে ফেলেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, এমন ঘটনা খুব একটা ঘটেনি। এক-দুবার হয়তো পোস্ট মুছে ফেলেছিলেন। তবে কাউকে ছোট করে কখনো পোস্ট করেননি বলেও দাবি করেন তিনি।

এ সময় শিল্পীদের নীরবতা নিয়েও মন্তব্য করেন ওমর সানী। তিনি বলেন, যারা সত্যিকার অর্থে শিল্পী, তারা তুলনামূলকভাবে কম কথা বলেন। অন্যদিকে, যারা শিল্পী নন, তারাই বেশি কথা বলেন।

ব্যক্তিজীবনে ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী ঢালিউডের অন্যতম পরিচিত তারকা দম্পতি। ১৯৯৫ সালের ২ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান—ফারদিন ও ফাইজা।

১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমার মাধ্যমে ওমর সানী ও মৌসুমী জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’ ও ‘লজ্জা’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]