বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। এ সময় নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধূসরকালো ফুলহাতা শার্ট। তবে উদ্ধারের সময় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও কন্টেইনার পোর্টের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির আইসি মেহেদী মাসুদ জানান, নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দেয়া হয়েছে। এই ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর