• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ মিনিট পূর্বে
মোঃ রুবাইয়াত হক
পটুয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৩ বিকাল

পবিপ্রবির নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও পথরোধ করে টাকা-মালামাল ছিনতাই

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের দুই শিক্ষার্থীকে অটোরিকশায় ঘোরার সময় পথরোধ করে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। একই ঘটনায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী এক শিক্ষার্থী দুমকি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

মামলায় নামীয় আসামিরা হলেন—রিফাত মৃধা, হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার ও রফিক তালুকদার। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মাদরাসার পূর্ব পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ওই দুই শিক্ষার্থী অটোরিকশায় করে ঘুরতে বেরিয়েছিলেন। পথে কয়েকজন যুবক অটোরিকশাটির গতিরোধ করেন।

অভিযোগ করা হয়েছে, অটোরিকশা থামানোর পর অভিযুক্তরা শিক্ষার্থীদের কাছে থাকা নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যান। এ সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অটোরিকশাটি উদ্ধার করে দুমকি থানায় সোপর্দ করে। পরে অটোরিকশার চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অটোরিকশায় করে ঘুরতে গিয়েছিলেন। পথে স্থানীয় কয়েকজন যুবক তাদের গাড়ি থামিয়ে গতিরোধ করেন। এ সময় তাদের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে এজাহার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।’

ঘটনার সময় অটোরিকশায় থাকা অন্য শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে কিছুই বলতে চাই না। যা বলার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলবেন।’

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান বলেন, ‘ঘটনার পরপরই যে অটোরিকশায় তারা ছিলেন, সেটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় এবং পরে থানায় সোপর্দ করা হয়েছে। অটোরিকশার চালকের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তদের নাম-পরিচয় পাওয়া যায়। এরপর থানায় মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তরা সাড়ে পাঁচ হাজার টাকা ও বেশ কিছু মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর গায়েও হাত দেওয়া হয়েছে।’

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]