• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৪ রাত

সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: স্থানীয় সরকারমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে মূখ্য বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে গ্রামের নারীদের জন্য, বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ইনশাল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করবো।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, মৃত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা ও ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও ফেসবুকের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী আছে যাদের নেত্রী এবং যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। তারা শৃঙ্খলা ভঙ্গ করে সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে সত্যের বদলে মিথ্যা প্রচার করছেন। আর এসব যেন তারা না করতে পারে, সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মন্ত্রী বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের রাজনীতি করি। কিন্তু যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পলাশ বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]