• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩১ দুপুর

ভূরুঙ্গামারীতে একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কল্পনার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কল্পনা বেগম নামের এক প্রসূতি মা। তিন সন্তানের জন্মে আনন্দিত হলেও নিজের অসুস্থতা ও আর্থিক অসচ্ছলতার কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। কল্পনা বেগম (২৫) নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় জায়দুল হকের স্ত্রী। জায়েদুল বাক্‌প্রতিবন্ধী। তিনি আন্ধারীঝাড় বাজারের একটি হোটেলে কাজ করেন। বর্তমানে কল্পনা বেগম তার দিনমজুর বাবার বাড়ি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে তিন সন্তানকে নিয়ে অবস্থান করছেন।

কল্পনা বেগম ও তার পরিবার জানায়, গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন কল্পনা। তিন সন্তানের নাম রাখা হয় হাসান, হোসাইন ও বেল্লাল। জন্মের পর হাসানের ওজন ২ কেজি এবং হোসাইন ও বেল্লালের ওজন ১ কেজি ৯০০ গ্রাম করে। সন্তান ৩ টির বয়স একমাস পেরিয়েছে। সন্তান তিনটি সুস্থ থাকলেও কল্পনা বেগমের অপারেশন স্থলে ইনফেকশন হওয়ার একমাস থেকে তিনি অসুস্থ । বর্তমান তিন নবজাতক ও অসুস্থ মায়ের চিকিৎসা খরচ ও খাবার জোগাতে গিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ওই দিনমজুর পরিবারের।

এক সাথে তিন সন্তানের জন্মে দেওয়ায় আনন্দের পাশাপাশি দুশ্চিন্তাও বেড়েছে কল্পনা বেগমের। তিনি জানান, বর্তমানে তার নিজের জন‍্য প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকার ওষুধ ও তিন নবজাতকের জন্য দুই প্যাকেট দুধ লাগে। তাতে প্রায় ৬০০ টাকা ব্যয় হচ্ছে। আমার স্বামী একজন বাকপ্রতিবন্ধী। তিনি আন্ধারিঝাড় বাজারের একটি হোটেলে শ্রমিকের কাজ করেন। তার চিকিৎসা ও তিন সন্তানের খাবারের ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

এই সন্তানদের জন্য সরকারি বা অন্য কোন সহযোগিতা পেলে আমি খুশি হবো। কল্পনার বাবা আবুল কালাম জানান, আমরা গরিব ও অসহায় এই সন্তানদের জীবন রক্ষায় সরকারি, বেসরকারি সংস্থা এবং সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সহযোগিতা কামনা করছি। ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( চলতি দায়িত্ব ) আব্দুল লতিফ জানান, কল্পনা বেগমের এনআইডি কার্ডে নেই। আবেদন করতে বলেছি একটি ভাতার ব‍্যবস্থা করে দিবো। আর উনার স্বামী যেহেতু নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বাসিন্দা তার একটি প্রতিবন্ধী কার্ড করার বিষয়ে ওই ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলবো।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান,পরিবারটির খোঁজ খবর নিয়ে প্রাথমিকভাবে কিছু নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। আগামী সোমবার ডাকা হয়েছে আরো কিছু সহায়তা করা হবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]